সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে। আমি সম্পূর্ণরূপে আত্মরক্ষার পক্ষে, যা হলো সুস্থ থাকা, ভালো বোধ করা এবং প্রাকৃতিক চিকিৎসা নেওয়া।’
অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি বলে জানা যায়। এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে তদন্ত এখনও চলছে।
শেফালি জারিওয়ালাপুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল যে, শেফালি উপবাসের পর বাসি ভাজা ভাত খেয়েছিলেন এবং গত পাঁচ থেকে ছয় বছর ধরে বার্ধক্যরোধী চিকিৎসা নিচ্ছিলেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, তিনি সম্প্রতি নিজে নিজেই বার্ধক্যরোধী ইনজেকশন নিচ্ছিলেন।
এখন পর্যন্ত, মুম্বাই পুলিশ সাতটি সিসিটিভি ফুটেজ নমুনা সংগ্রহ করেছে এবং ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছে। যার মধ্যে পরিবারের সদস্য, গৃহকর্মী এবং অভিনেত্রী সাথে নিয়মিত যোগাযোগকারী অন্যান্য ব্যক্তিরাও রয়েছেন। এমনকি শেফালি এবং তার পরিবার যে মেডিকেল স্টোর থেকে ওষুধ কিনেছিলেন, সেই ফার্মাসিস্টকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।







