৬ জুলাই, তিনি নিজের ফেসবুক ওয়ালে খবরটি জানিয়ে একটা পোস্ট দেন। সেখানে এই নির্মাতা লিখেছেন, “পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পাচ্ছে ১ আগস্ট। অবশেষে ৭ বছর বাদে আমার ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে।”
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসানএরপর তিনি লিখেছেন, ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে গত ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবার পর শেষ পর্যন্ত কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিক ভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের ছবি। এই ছবি বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে। কিন্তু নানা কারণে আটকে গেছে।’
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায়এদিকে, জয়া আহসান এই সিনেমায় কাজ করা প্রসঙ্গে এর আগে বলেছিলেন, “সুমন মুখোপাধ্যায় একজন গুরুত্বপূর্ণ নির্মাতা। তার নির্মিত ‘হারবার্ট’ আমার অসম্ভব পছন্দের একটা ফিল্ম। ‘পুতুল নাচের ইতিকথা’ বাংলা সাহিত্যের অন্যতম একটি সৃষ্টি। কুসুম চরিত্রটি যে কোন অভিনেত্রীর জন্য কাঙ্ক্ষিত। বেশকিছু ভালো অভিনয়শিল্পীর সাথে কাজ করবো। অনন্যা চট্টোপাধ্যায় তো আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। আবীর আছে, পরমব্রত আছে, ধৃতিমান আছেন আমার মনে হয় কাজটা ভালো হবে। সুমন মুখোপাধ্যায়ের প্রতি ওই আস্থা রাখাই যায়।“
স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করেছেন সুমন। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত।
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় জয়া আহসানতিনি এ বিষয়ে বলেছিলেন, ‘মূল উপন্যাসে সময়টা আরও পিছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’
শুটিংয়ে আবীর এবং জয়াকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা সুমন মুখোপাধ্যায়এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সুব্রতনাথ মুখোপাধ্যায় প্রমুখ।
উল্লেখ্য, জয়া আহসান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। তাছাড়া, কৌশিক গাঙ্গুলীর নির্মাণে ‘আজও অর্ধাঙ্গিনী’তে কাজ করছেন এই অভিনেত্রী। সেটিও মুক্তি পাবে এ বছরই।







