রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ওয়ার ২: ট্রেলার নয়, তাণ্ডব!

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

২৫ জুলাই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে দেখা গেছে উন্মাদনা। অনেকে তো এটিকে ট্রেলার বলতে রাজি নয়, তাদের ভাষ্যে, এটি হয়েছে ‘তাণ্ডব’! যদিও অনেকেই ট্রেলারের ভিএফএক্সের মান নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বড় একটা অংশই সিনেমার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন।

অন্য একজন লিখেছেন, ‘ওয়াইল্ডফায়ার, এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এত ট্রেলার নয়, তাণ্ডব।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘ওয়াইআরএফ মহাবিশ্বে দেখা সেরা ট্রেলারগুলির মধ্যে একটি।’ তবে আগেই যেটা উল্লেখ করা হয়েছে, একটা বিরাট অংশ ভিএফএক্স নিয়ে অভিযোগ করেছেন।
এ বিষয়ে একজন দর্শক লিখেছেন, ‘আকাশছোঁয়া বাজেটের সিনেমার জন্য এত জটিল ভিএফএক্স।’ আরেকজন লিখেছেন, ‘ভিএফএক্স ছাড়া সবকিছুই দুর্দান্ত দেখাচ্ছে।’

বলা প্রয়োজন, ‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে।

প্রথমবারের মতো হৃতিক রোশন ও জেআর এনটিআর কোনও হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন জুনিয়র এনটিআর। এতেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

সূত্র: এনডিটিভি   


এই বিভাগের আরো খবর