রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও কানাডায় জয়ার সিনেমার রেকর্ড

বিনোদন ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী আসলে সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার মুভিগুলো পারিবারিক ও মনস্তাত্বিক। পরিবার নিয়ে ছবি দেখতে আসুন, এই কথাগুলো আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। এই ছবিটির বিশেষত্ব এটাই। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি।’

ছবিটি প্রথম সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও পরের সপ্তাহে এই সংখ্যাটা আরও বাড়বে বলে বায়োস্কপ ফিল্মস জানায়।‘ডিয়ার মা’-এর তিন চরিত্র‘ডিয়ার মা’-এর তিন চরিত্রউল্লেখ্য, ‘অন্তহীন’, ‘অনুরণন’, ‘পিংক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ প্রায় ১০ বছর পর কোনও বাংলা ছবি নির্মাণ করলেন। বর্তমানে নির্মাতা অনিরুদ্ধ ও ছবিটির প্রযোজক ইন্দ্রানী মুখার্জী ‘ডিয়ার মা’র আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন।

ছবিটির বিভিন্ন চরিত্রে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।


এই বিভাগের আরো খবর