সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্তা জানিয়েছেন, তিনি এখন ক্যারিয়ারের পাশাপাশি নিজের ফিটনেস ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। শুধু যে কাজগুলো তার মনের মতো হবে, শুধু সেই সিনেমাগুলোতেই কাজ করবেন।
সামান্তা বলেন, ‘আমি এমন কিছু কাজ করবো যা করতে আমি অত্যন্ত আগ্রহী। সেইসাথে আমার শারীরিক ও মানসিক ফিটনেস নিয়েও সচেতন থাকবো। আমি এমন অনেক কাজ করেছি ক্যারিয়ারে, যা করতে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমি সেই কাজগুলোই করবো যা আমার স্বপ্নের প্রজেক্ট হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এখন একবারে পাঁচটি সিনেমার বেশি শুটিং করি না। একটি জিনিস বুঝতে পেরেছি, আমাকে শরীরের কথাও শুনতে হবে। তাই আমি যে পরিমাণ কাজ করতাম তা কমিয়ে দিয়েছি। তবে এখন যেসব কাজ করি, সেখানে নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগাই।’
বলা প্রয়োজন, সামান্থা বর্তমানে ‘রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ আদিত্য রায় কাপুরের বিপরীতে কাজ করছেন। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে।







