ফাঁস করে দেওয়া হবে উর্ফী জাভেদের ‘অশালীন’ ছবি! এমনই হুমকি পাচ্ছেন নেটপ্রভাবী তথা অভিনেত্রী। ব্যতিক্রমী সাজে নজর কেড়ে বার বার খবরের শিরোনামে উঠে আসেন। আবার বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামতও রাখেন তিনি। কিন্তু হঠাৎ হুমকি কেন উর্ফীকে?

প্রযুক্তির এমন ব্যবহার দেখে অবাক উর্ফী। তিনি লেখেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী সব করছে! আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করব। অন্য মহিলাদেরও বলছি, আপনারাও এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কোনও সমস্যার কারণ নয়। এই লোকগুলোই সমাজের কলঙ্ক।” উর্ফী এর আগেও বিভিন্ন সময়ে চাচাঁছোলা জবাব দিয়েছেন। হেনস্থার জবাবে মহিলাদের কী করা উচিত, তা নিয়েও বার বার সরব হয়েছেন উর্ফী।

এর আগে মাত্র ১৫ বছরের এক কিশোরের কাছে হেনস্থা হওয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন নেটপ্রভাবী। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে।”