
বিষয়টি নিয়ে গণমাধ্যমেও প্রতিক্রিয়া দিয়েছেন আঁখি। তার ভাষায়, ‘চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। ভুয়া আইডি কিংবা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’তিনি আরও জানান, এসব ভুয়া আইডি ও পেজ থেকে নানা পোস্ট করা হয়, এমনকি তাকেও মাঝে মাঝে ট্যাগ করা হয়। আঁখির মতে, কিছু কিংবদন্তি শিল্পীদের অন্তত এ ধরনের অপব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি। তার কথায়, ‘আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি, তারা দীর্ঘদিন কাজ করেছেন। তাদের প্রচারের আর প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।’
তবে এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার ইচ্ছে নেই বলে জানান আঁখি। বলেছেন, ‘এ নিয়ে সত্যি বলতে সময় নেই। আব্বুরও নেই। এত পেজ আছে যে, একটা বন্ধ হলেও আবার অন্য পেজ খোলা হয়। তাই অভিযোগ না করে সবাইকে সতর্ক করাই শ্রেয় মনে করেছি।’