
তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘সাইয়ারা’ ছবিটি। এই সুযোগটি তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বলিউডের আগামী দিনের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী।উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অনীত পাড্ডা স্নাতকের পরই মডেলিং এবং বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। ‘সাইয়ারা’র ব্যাপক সাফল্যের পর অনীত পাড্ডাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন ছবিতে তার কোর্টরুম ড্রামার চরিত্রটি কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।