
তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা মেলেনি তাকে। এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।
দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন।
‘ধূমকেতু’র প্রচারের ফাকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘যারা এসব বলছে (বিচ্ছেদ রটনা), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?