রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দর্শকদের দম ফাটাতে ঈদে আসছে চঞ্চল, পূজা ও নিশো

বিনোদন নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এরিমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও। কেন সেখানে শুটিং? আর প্রস্তুতিই বা কেমন? মহরতে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন একসঙ্গে পাচ্ছি সেখানে, পাচ্ছি টেকনিক্যাল সাপোর্টও, সব মিলিয়ে কাজাখস্তানে শুটিং করা। আপনাদের দোয়া–আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’

মহরতে চঞ্চল ও নিশোমহরতে চঞ্চল ও নিশোআয়োজনে প্রথমেই নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’ সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের সঙ্গে। সিনেমাটির আরেকজন চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে উপস্থিত থাকতে পারেননি।

‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সালের মধ্যে আছেন তিনি। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে। আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই নাকি প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি!

মহরতে টিম ‘দম’মহরতে টিম ‘দম’শারীরিক পরিবর্তন না করতে মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘‘সবাই অপেক্ষা করছে সিনেমাটি নিয়ে। আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে ‘দম’টা শেষ করতে পারি। ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্র করতে শিল্পীরা মুখিয়ে থাকে। এবার আমাদের এই সুযোগ করে দিয়েছে শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। একেবারে নতুন গল্প নতুন চরিত্র। আমাদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি করিনি। আর সে জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। আশা করি এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।’’

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।


এই বিভাগের আরো খবর