
সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়।’ তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘এটা জাতির দোষ।’ সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।

নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রাজাব বাটের অবস্থা তুলনা করেন সামিয়া। রাজাব বাটও কয়েকমাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। সামিয়া বলেন, ‘রাজাব বাটের সঙ্গেও তারা একই কাজ করেছে। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল।’
সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার এই প্রস্থান ভ্রমণ নাকি স্থায়ীভাবে দেশত্যাগ— তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই পাকিস্তান ছেড়েছেন বলে অনেকে ধারণা করছেন।