তার কথায়, ‘অমিতাভ স্যার তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন। অমিতের (অমিতা রায়) সূত্রেই তার (অমিতাভ বচ্চন) সঙ্গে যোগাযোগ হয়। এরপর আমরা বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করি।’
পরিচালকের ভাষ্যমতে, ‘অমিতাভ স্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।’
যদিও ‘প্রিন্স’ ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করছেন না, তবুও পরিচালকের কথা হয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘সময় আসুক, সব জানতে পারবেন।’