রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

‘পুরুষেরা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলে বাহবা, নারীদের বেলায় যত সমস্যা’

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, বয়সে কম পুরুষকে বিয়ে করা বা সম্পর্ক গড়লে নারীদের বেশি সমালোচনা করা হয়, অথচ পুরুষদের ক্ষেত্রে তা স্বাভাবিক হিসেবে দেখা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন। আরবাজ খানের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের অবসান এবং অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মালাইকা বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন বলে বলিউডে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী ব্যবসায়ী হার্ষ মেহেতা। বয়সে তাদের পার্থক্য প্রায় ১৯ বছর। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।


এই বিভাগের আরো খবর