
আর সেই ঝলক প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের একাংশ অভিযোগ তোলে খাওয়া শেষে এঁটো প্লেটটি নাকি রাস্তায় ছুড়ে ফেলে পরিবেশ নোংরা করেছেন এই অভিনেত্রী। ভারতের পবিত্র নগরীতে এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য কঙ্গনাকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়।সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলোর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে তিনি দেখিয়েছেন যে, যেখানে দাঁড়িয়ে তিনি খাবার খাচ্ছিলেন, ঠিক সেখানেই তার পায়ের কাছে আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনার দাবি, তিনি তার এঁটো প্লেটটি নির্দিষ্ট সেই পাত্রেই ফেলেছেন, রাস্তায় নয়।