মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না সানভিকার!

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

নিয়মিত সিনেমা-সিরিজ দেখেন, এমন দর্শকের কাছে পরিচিত নাম ‘পঞ্চায়েত’। ভারতীয় এই সিরিজের তিনটি সিজন ইতোমধ্যে মুক্তি পেয়েছে। জনপ্রিয়তা পেয়েছে সবগুলো। গ্রামীণ জীবনের নিরেট উপস্থাপনে সিরিজটি পেয়েছে ভিন্নমাত্রা। যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

‘পঞ্চায়েত’র অন্যতম চরিত্র রিংকি। ফুলেরা গ্রাম পঞ্চায়েত প্রধানের কন্যা সে। তার ভূমিকায় অভিনয় করে দারুণ সাড়া পাচ্ছেন তরুণ অভিনেত্রী সানভিকা। তাকে নিয়ে গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, চর্চা হচ্ছে সবখানে। অথচ সানভিকা জানালেন, অভিনেত্রী হওয়ার ইচ্ছেই ছিল না তার!

11111‘পঞ্চায়েত’ সিরিজের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পানির টাংকি। যেখান থেকে ফুলেরা গ্রামের সৌন্দর্য দেখা যায়। তবে দর্শকের কাছে এই টাংকির আবেদন কিঞ্চিৎ বেশি, কারণ এখানেই সিরিজের নায়ক তথা সচিব অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) সঙ্গে রিংকির প্রথম দেখা হয়।

সেই পানির টাংকিতে প্রথম শুটিং করার সময় ভয় পেয়েছিলেন বলে জানালেন সানভিকা। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তিনি বলেন, ‘যখন আমরা প্রথমবার পানির টাংকিতে উঠছিলাম, সিঁড়ির মাঝামাঝি ওঠার পর ওটা কেমন যেন কাঁপছিল! ওই সময় আমরা কিছুটা ভয় পেয়েছিলাম। কারণ কখন কী হয়, আমরা কেউই জানি না। তবে প্রথম শুটিংয়ের পর ভয় কেটে যায়। এখন আমি অপেক্ষায় থাকি, কখন ফের টাংকিতে শুটিং হবে।’

উল্লেখ্য, ‘পঞ্চায়েত’ নির্মাণ করেছেন দীপক কুমার মিশ্র। এতে জিতেন্দ্র কুমার, সানভিকা ছাড়াও আছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, ফয়সাল মালিক প্রমুখ। সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পেয়েছে গত ২৮ মে। দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।


এই বিভাগের আরো খবর