রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সবুজের মায়ায় জড়ালেন পরীমণি

বিনোদন ডেস্ক :
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা। 
এবার একগুচ্ছ নতুন ছবিতে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুললেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু ছবি প্রকাশ করেছেন পরীমণি। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে তাকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছে।


এই বিভাগের আরো খবর