রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

‘ভালো ছেলে’র খোঁজে ম্রুণাল ঠাকুর!

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

‌‘দো দিওয়ানে সেহর মে’ ছবির সহঅভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে এক আলাপচারিতায় ম্রুণাল জানান, অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে তিনি ভীত নন। বরং বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেন। তার ভাষায়, ‘বাবা–মায়ের মনে যেন প্রায়ই বিয়ের ঘণ্টা বাজতে থাকে এবং তাদের কাছে বিষয়টি অনেকটা দিবাস্বপ্নের মতো।’

আলাপচারিতায় ম্রুণাল জানান, শুধু বিয়ের জন্য বিয়ে করা উচিত নয়। প্রেম হোক বা অ্যারেঞ্জড—যে কোনও সম্পর্কের ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সংযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আগের মতো শুধু পরিবার নয়, বন্ধুরাও অনেক সময় সম্ভাব্য সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে সেই সম্পর্ক যদি হৃদয়ে না লাগে, তাহলে তা টেকে না বলেও মনে করেন তিনি।ম্রুণাল ঠাকুরএ ক্ষেত্রে নিজের পছন্দের ছেলে হলেও পরিবারের সম্মতিও জরুরি বলে মনে করেন ম্রুণাল ঠাকুর।

তার ভাষায়, ‘বিয়ে কেবল দুজন মানুষের নয়, দুই পরিবারের বন্ধন। তাই সম্ভাব্য সঙ্গীর পাশাপাশি পরিবারের সম্মতিও গুরুত্বপূর্ণ। সবাই যদি একমত হয়, তাহলে আপত্তি কেন?’ এভাবেই বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।

ক্যারিয়ারের দিক থেকে ম্রুণাল বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘দো দিওয়ানে সেহর মে’ নিয়ে, যা পরিচালনা করেছেন রবি উদ্যাওয়ার। রোমান্টিক ঘরানার এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। পাশাপাশি অভিনেত্রীর হাতে রয়েছে আরও কয়েকটি প্রকল্প। যেমন ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হওনা হ্যায়’, ‘ডাকোয়িত: আ লাভ স্টোরি’ এবং ‘পূজা মেরি জান’।

 


এই বিভাগের আরো খবর