বলিউডের আত্মপ্রকাশ তাঁর আত্মপ্রকাশ ‘আশিকী’ ছবির মাধ্যমে। দর্শকের হৃদয় জয় করেছিলেন অনু অগরওয়াল। মিউজ়িক্যাল ব্লকবাস্টার এই ছবির নায়িকাকে আলাদা করে মনে রেখেছিল ইন্ডাস্ট্রি। এর পর ‘কিং আঙ্কেল’, ‘গজ়ব তমাশা’-র মতো ছবি দিয়ে রকেট গতিতে এগোচ্ছিল তাঁর কর্মজীবন। ১৯৯৯ সালে একটা পথদুর্ঘটনা যেন এক লহমায় বদলে দেয় তাঁর জীবন। এক মাস কোমায় ছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন, চেহারায় বদল দেখা যায়। শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও বলিউডে আর ফেরেননি। বলা ভাল, সুযোগ পাননি। এমন অঘটনের পরে নিজেকে কী ভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন অনু?
