শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন বাবর

স্পোর্টস ডেস্ক :
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের মুখে পড়েছিল পাকিস্তান দল। মূলত পাকিস্তানি ব্যাটাররা টাইগারদের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারছেন না। যার ফলে হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টেও দ্বিতীয় দিন শেষে পিছিয়ে পাকিস্তান, এবারও ব্যাটারদের দায় দেখছেন বাবর আজম।

পাকিস্তানি ব্যাটারদের সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে, এটাই আসল কথা। আমরা উইকেট হারালে ব্যাক টু ব্যাক উইকেট হারাচ্ছি। একটি পার্টনারশিপ ভাঙলে আরও অনেক উইকেট চলে যাচ্ছে। আমরা আরও ভালো করার চেষ্টা করছি। এই বিষয় নিয়ে কাজ করছি। কিছুটা মানসিক বাধা থাকতে পারে।’

‘কখনও কখনও আপনার লক্ষ্য পূরণ হবে না। আমরা প্রতিটি সিরিজেই জিততে চাই, প্রতিটি ম্যাচ জিততে চাই। এমন কোনো বিশ্বকাপ নেই যেখানে হারার জন্য গিয়েছি। সবখানেই জয়ের জন্য যাই।’-যোগ করেন তিনি।


এই বিভাগের আরো খবর