পবিত্র ঈদুল আজহা উদযাপনের মূল আনন্দই লুকিয়ে থাকে পশু কোরবানি দেওয়া এবং পরবর্তীতে কোরবানির পশুর মাংস কাটার মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই আনন্দ থেকে পিছিয়ে থাকেন না। এবার ঈদের দিন তেমনই এক ঘরোয়া ও চিরচেনা রূপে ভক্তদের মাঝে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ সময় সামনে রাখা একটি বড় কাঠের খণ্ড বা গুঁড়ির ওপর বেশ দক্ষ হাতেই বড় ছুরি দিয়ে মাংস সাইজ করতে দেখা যায় তাকে। তার চারপাশের চাটাইয়ের ওপর রাখা ছিল প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা মাংস। মাংস কাটার মতো কঠিন কাজের মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে অপুর মুখে হাসি দেখা গেছে, যা ভক্তদের বেশ নজর কেড়েছে।
দীর্ঘদিন ধরেই ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে রূপালি পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন অপু বিশ্বাস। তবে রূপালি জগতের ঝলমলে আলোর বাইরে প্রায় যেকোনো বিষয় নিয়েই আলোচনায় আসেন তিনি।