শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ইসলামের প্রতি অনুরাগী হয়ে শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা জগতের অনকে নায়ক-নায়িকা ইসলামের প্রতি অনুরাগী হয়ে শোবিজ ছেড়ে দিয়েছেন। তারা নতুন জীবন শুরু করেন। এবং সুখিও হয়েছে। অনেকে আবার শোবিজ ছেড়ে বিয়ে করে সংসারি হয়েছেন। এবার পাকিস্তানি এক অভিনেত্রী ইসলামের প্রতি ভালোবাসা থেকে অভিনয় ছেড়ে দিলেন। তিনি ঘোষণা দিয়েছেন বাকী জীবন ইসলামী ধারায় কাটাবেন।

জানা যায়, জিও এন্টারটেইনমেন্ট’র জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘বেচারি কুদসিয়া’তে আনায়া এবং ‘মেরে হাম নশীনে’ ডা: আইমা শাহরিয়ার চরিত্রে অভিনয় করা জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মোমাল খালিদ উসমান ইসলামের প্রতি অনুরাগী হয়ে শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। উর্দু সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন এই অভিনেত্রী।

একইসাথে ইনস্টাগ্রামে শেয়ার করা তার নতুন ছবিগুলোতে তাকে হিজাব পরিহিত দেখা গেছে। এমনই একটি ছবির পোস্টে কমেন্ট করে একজন জিজ্ঞেস করেছেন- আপনি কি আর দ্বিতীয়বার নাটকে ফিরবেন? তার প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, এখন থেকে আমি আর নাটকে কাজ করব না। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ২০০৮ সালে জিও টিভির ড্রামা সিরিয়াল ‘সেলফিশ’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন।


এই বিভাগের আরো খবর