সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সিনেমায় আসছে ইতালির ‘২৭ দিনের রানি’র গল্প

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

১৯৪৬ সালের ৯ মে থেকে ২ জুন-মাত্র ২৭ দিনের জন্য তিনি ইতালির রানি ছিলেন। এ জন্য ইতিহাস তাকে মনে রেখেছে ‘মে কুইন’ হিসেবে। তিনি মারিয়া হোসে। বেলজিয়ামের রাজা প্রথম আলবার্টের কন্যা এবং ইতালির যুবরাজ দ্বিতীয় উমবের্তোর স্ত্রী।

পরিচালক জিনেভ্রা এলকান বলেন, ‘ছবিটি ১৯৪৬ সালের সেই গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহের ঘটনা তুলে ধরবে, যখন মারিয়া হোসে একদিকে রানির দায়িত্ব গ্রহণ করেছিলেন, অন্যদিকে নিজের চোখে একটি যুগের অবসানও দেখেছিলেন।’ছবিটিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা।


এই বিভাগের আরো খবর