শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

৪২ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালের প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও, এবার সম্পূর্ণ নতুন রূপে পর্দায় আসছে এই নারী সুপারহিরো। আগামী ২৬ জুন আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ জেসন মোমোয়ার ‘লোবো’ চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটির পরিণত ও অন্ধকার আবহ নিয়ে দর্শকদের মাঝে তুমুল আলোচনা চলছে। সমালোচকরা এর ভিজ্যুয়াল স্টাইলকে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর সঙ্গে তুলনা করছেন। নতুন ডিসি সিনেমাটিক ইউনিভার্স গঠনে এবং সুপারগার্লকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করতে এই সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর