রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন ভারতের কন্নড় তারকা যশ। ‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের পর এবার তিনি আসছেন ‘টক্সিক : আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে। গীতু মোহনদাসের এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ চরমে। সেটার প্রভাব পড়ছে অগ্রিম টিকিট বিক্রিতে। শুক্রবার শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি, এরপরই ঝড় তুলেছে সিনেমাটি। দুই দিনেরও কম সময়ে এর অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার।

‘টক্সিক’-এর দৃশ্যে যশ

এদিকে আন্তর্জাতিক বাজারে কয়েক দিন আগেই শুরু হয়েছে ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি রুপির মতো বিক্রি হয়েছে। বাকি বাজারগুলোর খবর এখনো সামনে আসেনি।

‘টক্সিক’-এ যশের সঙ্গে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।


এই বিভাগের আরো খবর