মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল!

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দিনকয়েক হল শুরু হয়েছে হিন্দি ‘বিগ বস্‌ ২০’। সলমন খানের স়ঞ্চালনায় জনপ্রিয় অনুষ্ঠানের নতুন মরসুম। আর প্রত্যাশিত ভাবেই, শুরু হতে না হতেই নাটক, ঝগড়া এবং বিতর্কে জমে উঠেছে অনুষ্ঠান। প্রথম দিন থেকেই প্রতিযোগীদের মধ্যে যেমন বন্ধুত্ব তৈরি হতে শুরু করেছে, তেমনই দেখা গিয়েছে বাগ্‌বিতণ্ডাও। এর মাঝেই সহ-প্রতিযোগী ঈশা রিখী এবং বক্সিং তারকা মেরি কমের বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলার চেষ্টা করে বিতর্কে জড়ালেন টেলিভিশন অভিনেত্রী মাহী বিজ।

মাহী নিজেও স্বামী তথা অভিনেতা জয় ভানুশালীর থেকে আলাদা হয়েছেন। ‘বিগ বস্‌’-এর ঘরে কণিকা তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি ‘সিঙ্গল’ কি না। এই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি মাহী। পরে ঈশার সঙ্গে আড্ডার সময় তিনি জানান, গসিপ করতে তাঁর বেশ ভাল লাগে। এর পরেই মাহী বলেন, “বাইরে কার সঙ্গে কার প্রেমের সম্পর্ক? বলো আমাকে! সেটে তো তিন জন বিবাহবিচ্ছিন্না এসেছেন— তুমি, আমি আর ওই বক্সার (মেরি কম)। আমাদের তো দ্বিতীয় ইনিংস চলছে, ‘ডিভোর্সি স্পেশাল’!”

অন্য দিকে, ঈশা এবং র‌্যাপার বাদশা তাঁদের সম্পর্ক মূলত আড়ালেই রেখেছিলেন। ২০২৬ সালের মার্চে ঈশার মায়ের পোস্ট করা ছবির মাধ্যমে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে বিয়ের পাঁচ মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন বাদশা নিজেই।

মেরি এবং কারুং ওঙ্খোলের ২০০৫ সালে বিয়ে করেন। তাঁদের চার সন্তান রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে পারিবারিক এবং সম্প্রদায়ের প্রবীণদের উপস্থিতিতে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়। ২০২৫ সালে মেরি প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেন।

৬ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘বিগ বস্‌ ২০’। সলমন খান ১৬ জন প্রতিযোগীর সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দিয়েছেন। প্রথম পর্বেই শুরু নাটক ও বিতর্ক। তবে এ বারের প্রতিযোগীদের তালিকা মনে ধরেনি দর্শকের একাংশের।


এই বিভাগের আরো খবর