শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ১৫ বছরের দাম্পত্যের বিচ্ছেদ আর আইনি টানাপোড়েনের মধ্যবর্তী তীব্র মানসিক ঝড় পেরিয়ে যাচ্ছেন। স্বামী পিটার হাগের সাথে বিচ্ছেদের মামলার জেরে নিজের তিন সন্তান উইনস্টন, বিরাজ ও আর্থার থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। তীব্র যন্ত্রনা ও আক্ষেপ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী।


ছেলেদের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় উইনস্টন, বিরাজ এবং আর্থার, স্কুলের প্রথম দিনের জন্য অনেক শুভেচ্ছা। মা এখনও মনে রেখেছে তোমাদের স্কুলের নানা কাজ। আমরা একসঙ্গে বইগুলোতে মলাট লাগাতাম, আরও কত কী! অস্ট্রিয়ায় স্কুল খোলার এক সপ্তাহ আগে কী ভাবে ভালবেসে তোমাদের জন্য পাউরুটি আর নানা পদ বানিয়েছিলাম, সেটাও মনে আছে। কত সাধারণ ছিল সেই মুহূর্তগুলো। অথচ সেই মুহূর্তগুলোই কত দারুণ আনন্দে ভরা ছিল।’

শেষে লিখেছেন, ‘তোমাদের কখনও মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দু’জনকেই ভালবাসতে পারো। মা সব সময় সেটাকে সমর্থন করবে। আমাদের দু’জনকে সমান ভাবে ভালোবাসার জন্য তোমাদের কখনও অপরাধবোধে ভুগতে হবে না। আমাকে সব সময়ে পাশে পাবে। আমার ভালোবাসায় কোনও শর্ত নেই। কোনও দূরত্বই সেই ভালোবাসা বদলাতে পারবে না।’


এই বিভাগের আরো খবর