শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তামান্নার কাছে ছট উৎসবের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো অস্তগামী সূর্যের প্রতি শ্রদ্ধা জানানো। তার কথায়, সাধারণত মানুষ উদীয়মান সূর্যকে সম্মান জানালেও ছট পূজায় অস্তগামী সূর্যকেও সমান গুরুত্ব দেওয়া হয়।

শুটিংয়ের সময় নিজের আবেগের কথা বলতে গিয়ে তামান্না বলেন, ‘দৃশ্যটি করতে করতে হঠাৎ চোখে পানি চলে এসেছিল। কেন এমন অনুভূতি তৈরি হয়েছিল তা নিজেও জানি না।’

তার মতে, শিল্পীরা অনেক সময় এমন এক অনুভূতির মাধ্যম হয়ে ওঠেন, যা তাদের নিজেদেরও অতিক্রম করে।

তিনি আরও বলেন, সিনেমার অন্যতম উদ্দেশ্য হলো দর্শককে কিছু অনুভব করানো। ‘ভবান’ এর এই গানের অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ।

ছবিটিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও তামন্নাা ভাটিয়াকে। এছাড়াও অভিনয় করেছেন মনীশ পল, শ্বেতা তিওয়ারি, সুনীল গ্রোভার ও অনুপ সোনি।


এই বিভাগের আরো খবর