মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টের ভিরা দেশাই রোডে সিগনেচার ভবনে অবস্থিত অফিসটির আয়তন ২ হাজার ৫৪৫ বর্গফুট। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবে।

নথি অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে চুক্তির মেয়াদ শুরু হয়েছে। অফিস সাজানো ও প্রয়োজনীয় অবকাঠামোগত কাজের জন্য প্রথম দুই মাস, অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভাড়া মওকুফ করা হয়েছে। ভাড়া পরিশোধ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

চুক্তিতে প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়ানোর শর্ত রাখা হয়েছে। পাঁচ বছরে মোট ভাড়া বাবদ ৩ কোটি ৭৬ লাখ রুপি পাওয়ার কথা রয়েছে সারা ও অমৃতার। প্রাথমিক মাসিক ভাড়া এবং অফিসের আয়তন হিসাব করলে প্রতি বর্গফুটের ভাড়া দাঁড়ায় প্রায় ২৩০ রুপি, বার্ষিক ভাড়া বৃদ্ধির হিসাব বাদ দিয়ে।  সূত্র: হিন্দুস্তান টাইমস


এই বিভাগের আরো খবর