শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

একপেশে ফাইনালে জিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

​শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটর বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ানডে ট্রফি ঘরে তুলেছে আফগানিস্তান। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। শুক্রবারের ফাইনালে দুর্দান্ত ফিল্ডিংও প্রদর্শন করে তারা।

​জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয়। জবাবে আফগানিস্তান ৩৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিযোগিতায় তিন ম্যাচেই তারা আধিপত্য দেখাল।

​
জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে বল ও ফিল্ডিং হাতে আফগানিস্তান শুরু থেকেই নিয়ন্ত্রণ বজায় রাখে। তাতে তাদের রান তাড়ার কাজটি বেশ সহজ হয়ে যায়।

​৪১ রানে ৩ উইকেট শিকার করে আফগানিস্তানের সেরা বোলার ছিলেন রশিদ খান। এর মাধ্যমে তিনি ওয়ানডে ক্রিকেটে টানা ছয় ইনিংসে কমপক্ষে তিনটি করে উইকেট শিকারের বিরল রেকর্ডে দ্বিতীয় বোলার হিসেবে নাম লেখালেন। এর আগে আফগানিস্তানের পেস ত্রয়ী এবং অভিজ্ঞ অফস্পিনার মোহাম্মদ নবী জিম্বাবুয়ের প্রথম ছয় উইকেট তুলে নিয়ে তাদের জন্য জীবন দুর্বিষহ করে তোলেন।

বাঁহাতি পেসার ফজলহক ফারুকী, অফস্পিনার নবী ও পেসার বিলাল সামি দুটি করে উইকেট নেন। আর ওয়ানডের ১ নম্বর অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই একটি উইকেট লাভ করেন।


এই বিভাগের আরো খবর