রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই চলে গেলেন মৃত্যুর দেশে।শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

তুলনা আল হারুন। ছবি : সংগৃহীত

অস্ত্রোপচারের পর দুদিন তুলনার অবস্থা ভালোই ছিল। পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর আর তাকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


এই বিভাগের আরো খবর