শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার সকালে গজনী পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরির একপর্যায়ে তারা পাহাড়ের একটি টিলায় ওঠেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। পরে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। কিন্তু অপরাধীরা দুর্গম পাহাড়ে চলে গেছে। তবে অবকাশ কেন্দ্রে আমাদের ফোর্স রয়েছে। ছিনতাইয়ের শিকার পর্যটকরা এজাহার দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর