বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দুদকের মুখোমুখি মেঘনা আলম

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয় হাজির হয়েছেন। উপ-পরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের প্রধান সুমিত্রা সেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের তলবি চিঠি পাঠানো হয়েছিল। 

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমের আজ হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুদকের তলবি চিঠিতে।


এই বিভাগের আরো খবর