রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন। এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এ আর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর, তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’

১৯৯৫ সালে এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।চলতি বছর কানসৈকতে এ আর রাহমান/ ছবি: মাহমুদ মানজুরএ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে রাহমান পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর