স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে ৫০টা বসন্ত পার করেছেন অমিতাভ বচ্চন। সত্তরের দশকে বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন তিনি। ১৯৭৩ সাল থেকে ২০২৩, দাম্পত্য জীবনের লম্বা ইনিংস অমিতাভ-জয়ার। মাঝে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও দাম্পত্য অটুট রাখতে পেরেছেন তাঁরা।তবু, অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন এসেছে বার বার। যার মধ্যে সব থেকে চর্চিত অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের কথা। যদিও এক সময়ে জয়ার মাধ্যমেই অমিতাভের সঙ্গে পরিচয় হয় রেখার। কানাঘুষো অমিতাভর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান রেখা। পরিণতি পায়নি সেই ভালবাসা। কিন্তু বিভিন্ন সময় খোলাখুলি ভাবে অমিতাভের প্রতি নিজের ভালবাসার কথা জানান তিনি। বহু বছর আগের সম্পর্ক এখন আর তাজা নয়, তাঁদের নাকি সে ভাবে যোগাযোগও নেই। তবু রেখা নাকি নিয়মিত খোঁজ রাখেন অমিতাভের!