রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

রক্তের বাঁধনে তারা চারজন

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

প্রতিনিয়তই তৈরি হচ্ছে বৈচিত্রময় গল্পের নাটক। ব্যস্ততায় সময় কাটাচ্ছেন তারকারা। তবে তারকাবহুল নাটকের সংখ্যা কমই মেলে। বেশিরভাগ নাটকেই চরিত্র স্বল্পতার অভিযোগ থাকে। সম্প্রতি জনপ্রিয় চার চার তারকাকে নিয়ে নির্মিত হয়েছে একটি নাটক। তারা হলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাট্যনির্মাতা তানভীর তন্ময় তাদের নিয়ে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘রক্তের বাঁধন’। নাটকটি রচনা করেছেন আরেক গুনী নাট্যপরিচালক জুবায়ের ইবনে বকর। এরইমধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের হাসনা হেনা শুটিং হাউজে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরো খবর