কঙ্গনা রানাউতের নিশানায় রাহুল গান্ধী। সূত্রপাত বৃহস্পতিবার সংসদের অন্দরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি থেকে। এর জেরে সংসদের মধ্যেই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ। ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা।

ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অম্বেডকর-মন্তব্য থেকে। এ দিনের ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। তার পর আহত সাংসদকে হাসপাতালে পাঠানো হয়। ষড়ঙ্গী বলেন, ‘‘রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের উপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।’’