হর্ষাকে মহাকুম্ভের আসরে দেখে হইচই পড়ে গিয়েছে। তাঁর অনুরাগীদের দাবি, সত্যিই জাগতিক মোহমায়া ছেড়ে শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তিনি। যদিও নেটাগরিকদের একাংশের মতে, পুরোটাই ‘লোকদেখানো’। নিজের অনুরাগীদের সংখ্যা আরও বাড়াতেই তিনি ‘সাধ্বী সেজে’ মহাকুম্ভের মেলায় ঘুরছেন।

তবে এ কথা অনস্বীকার্য যে, তিনি সত্যিই সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করুন বা না করুন, তাঁর সৌন্দর্যে মজেছেন অনেকেই। তাঁকে নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে।











