তবে এরই মধ্যে কেটে গেছে ৪৮ ঘণ্টার বেশি সময়। মুম্বাই পুলিশের ৩০টিরও বেশি দল মোতায়েন করা হয়েছে। জানা গেছে, আক্রমণকারী এখনও পলাতক।
সম্ভাব্য আক্রমণকারী যাকে আটক করেছে মুম্বাই পুলিশঅনেকেই এই আক্রমণের সাথে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ভারতের মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (নগর) যোগেশ কদম সাইফ আলি খানের ওপর হামলার সাথে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্রের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।বলা প্রয়োজন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ২টায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফের বাড়িতে প্রবেশ করে এবং তাকে ছুরিকাঘাত করে। আঘাতের পর তাকে দ্রুত একটি অটোরিকশায় করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। সুস্থ হয়ে উঠছেন খান সাহেব। ২-৩ দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।







