রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

গ্রেফতার সইফ-কাণ্ডে মূল অভিযুক্ত

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

অবশেষে গ্রেফতার সইফ আলি খানের উপর হামলাকারী। মুম্বই পুলিশের দাবি রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তারা গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে ওই ব্যক্তিই অভিনেতার উপর ধারাল ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ছ’টি জখম নিয়ে সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তার পর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের প্রায় ৩০টি দল।

এই অভিযানে যুক্ত মুম্বই পুলিশের ডিসিপি পদ মর্যাদার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।সইফের উপর হামলা, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক এক সন্দেহভাজন, চলছে জিজ্ঞাসাবাদ প্রাথমিক জেরায় ওই ব্যক্তি নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে।

গত বৃহস্পতিবারই সইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির মুখ। সে সময়ই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। তার পর এক কাঠ মিস্ত্রিকে আটক করা হয়। শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজনকে এবং ছত্তিসগড়ের দুর্গ থেকে আর এক জনকেও আটক করা হয়।


এই বিভাগের আরো খবর