কেরিয়ারে যেমন সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন অভিষেক বচ্চন। এক সময় পর পর ছবি ফ্লপ করেছে অভিষেকের। কঠিন সময়ে, অভিনেতা নাকি অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু তার পর নিজের সিদ্ধান্ত বদল করেছিলেন অভিষেক।সম্প্রতি, ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। অভিষেক বলেন, ‘‘কেরিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে। সমালোচকেরা আমাকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ছবিতে কাজ করতে শুরু করি। ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না।’’ তার পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। বাবাকে জানান যে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান।
অভিষেক জানান, বাবার পরামর্শ মতো তার পর থেকে চরিত্র নিয়ে কোনও বাছ-বিচার না করেই একের পর এক অভিনয় করতে থাকেন। তার পর এক সময়ে আবার বক্স অফিসে তাঁর ছবি সফল হওয়ার পর পরিচালকেরা ফের অভিষেকের উপর ভরসা ফিরে পান বলেই জানিয়েছেন তিনি। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক। এই ছবিতে তাঁর বিপরীতে বলিউডে অভিষেক হয় করিনা কপূর খানের। তবে ২০০২ সালে ‘ধুম’ ছবিতে প্রথম বক্স অফিসে সাফল্যের মুখ দেখেন অভিষেক।