ফের চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা রুখতেই দক্ষিণী চলচ্চিত্র জগতে গঠন করা হয় হেমা কমিশন। সেই হেমা কমিশনের রিপোর্টে পেশ করা হয় একাধিক হেনস্থাকারীর নাম। এ বার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন মালয়ালম ছবির অভিনেতা সিদ্দিকি। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁকে। খুব শীঘ্রই অভিনেতাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।