প্রীতি বলেন, ‘প্রথমত, আমি এই সিনেমা নিয়ে গর্বিত। সিনেমাটির জন্য আমি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। অভিনেতা হিসেবে আমি বরাবরই প্রত্যাশা ও প্রাপ্তির ভারসাম্য সামলে এসেছি। যখন আমি কজা করি, নিজের শতভাগ দিয়ে কাজ করি। অর্থাৎ, আমি কর্মে বিশ্বাসী। আপনি আপনার কাজটুকু ঠিকভাবে করুন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। কী হবে, সেটা তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি, প্রতিটি সিনেমায় শতভাগ চেষ্টা দিতে।’

রাজকুমার সান্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার গল্প দেশভাগের সময়কার। দেশভাগের সময় এক মুসলিম পরিবার ভারত থেকে পাকিস্তানের লাহোরে চলে যায়। তাদের ঘিরেই সিনেমার গল্প। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ১৫০ কোটি রুপির বড় বাজেটে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৫০ কোটি রুপিও আয় করতে পারেনি।








