রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

আমিরের গালে অক্ষয় খান্নার ১৭টি থাপ্পড়

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা ‘দিল চাহাতা হে’। ফারহান আখতার পরিচালিত ২৫ বছর আগের এই ছবির শুটিং সেটে এক দৃশ্য ধারণের জন্য অভিনেতা আমির খানকে গুনে গুনে ১৭ বার থাপ্পড় মেরেছিলেন সহ-শিল্পী অক্ষয় খান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ ও স্মৃতি সামনে এনেছেন চলচ্চিত্রটির নির্মাতা ফারহান আখতার।  

ঘটনার বর্ণনা দিয়ে পরিচালক বলেন, “আমি আমিরকে বলেছিলাম যে অক্ষয় কিন্তু সত্যি চড় মারবে। আমির তাতে রাজি হয়েছিলেন। তবে প্রথমে সংলাপের শেষে চড় মারার কথা থাকলেও আমি আগে থেকেই অক্ষয়কে বলেছিলাম যে ডায়ালগের মাঝেই চড় মারতে হবে, তাহলে অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ক্যামেরায় ধরা পড়বে।”

উল্লেখ্য, শুধু আমির খানই নন, সিনেমাটির অন্য একটি দৃশ্যে অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাইয়ের কাছ থেকেও চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকে। শুরুতে সুচিত্রা ইতস্তত বোধ করলেও পরিচালকের নির্দেশে তিনবার সাইফকে চড় মারেন তিনি।


এই বিভাগের আরো খবর