ইউক্রেন যুদ্ধের অবসানে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আলাস্কা সফরে পুতিনের দেহরক্ষীরা সবসময়ই তার চারপাশে অবস্থান করেন। প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা নিশ্চিত ও রুশ গোয়েন্দা তথ্য রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেন তারা।
রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক বছর ধরেই পুতিনের বিদেশ সফরে এই পদক্ষেপ গ্রহণ করে আসছেন। ২০১৭ সালের মে মাসে প্রেসিডেন্ট পুতিনের ফ্রান্স সফরের সময়ও একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ইউএস। বিদেশি শক্তিরা যাতে পুতিনের মানববর্জ্যের নমুনা নিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য না পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের জল্পনা রয়েছে। এমন জল্পনার মাঝে তার বিদেশ সফরে ভ্রাম্যমাণ টয়লেট সঙ্গে করে নিয়ে যাওয়ার এই খবর এসেছে।
গত বছরের নভেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিনকে পা নাড়াতে দেখা যাওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারকিনসন্স রোগের মতো কোনও স্নায়বিক সমস্যার উপসর্গ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসক বব বেরুখিম।
২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সময়ও পুতিনকে তার আসনে কাঁপতে দেখা যায়।