রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আমেরিকান পোশাক ব্র্যান্ড লেভিস-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। কিন্তু এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এতদিন এই দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।

আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। সামনে তিনি অভিনয় করবেন যশরাজ ফিল্মসের স্পাই মুভি ‘আলফা’-তে। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর এটিই রণবীর-আলিয়ার দ্বিতীয় কাজ।


এই বিভাগের আরো খবর