শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন, এস্তার এক্সপোসিতো, ফ্যাশন ও মডেলিং জগতেও সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। ওয়াইএসএল বিউটি এবং ডলচে অ্যান্ড গাবানার মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বার্সেলোনা-ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘দেসিগুয়াল’-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই অভিনেত্রীর বিপুল জনপ্রিয়তা রয়েছে। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার ফলোয়ার সংখ্যা ২৪ মিলিয়নের (২ কোটি ৪০ লাখ) বেশি।

এখনও পর্যন্ত এমবাপ্পে বা এস্তার এক্সপোসিতো—কেউই তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি নীরব সমর্থন তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছে।
সম্প্রতি এস্তারের শেয়ার করা একটি ছবির পোস্টে ফরাসি তারকা এমবাপ্পে হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করলে মুহূর্তেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং সেই মন্তব্যে ১৭ হাজারের বেশি লাইক পড়ে।








