মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ঐশ্বর্যাকে ‘আন্টি’ বলে সম্বোধন সোনমের!

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রাক্তন বিশ্বসুন্দরী তিনি। সৌন্দর্যের জন্য সারা বিশ্বে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই ঐশ্বর্যা রাই বচ্চনকেই শরীর নিয়ে একসময়ে তির্যক মন্তব্যের শিকার হতে হয়েছে। যদিও যখনই কেউ তাঁকে ওজন নিয়ে কটাক্ষ করেছেন, তার যোগ্য জবাব দিয়েছেন ঐশ্বর্যা। এমনকি প্রাক্তন বিশ্বসুন্দরীর বয়স নিয়ে কটাক্ষ করেছিলেন সোনম কপূরও! প্রকাশ্যেই তাঁকে ‘আন্টি’ সম্বোধন করে বসেন অনিল কপূরের কন্যা। দেন নিজের যুক্তি।

ঐশ্বর্যা ও সোনম একই প্রসাধনী সংস্থার হয়ে প্রচার করেন। সোনম অবশ্য অনেক পরে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। ঐশ্বর্যা প্রায় দু’দশক ধরে এই বিদেশি প্রসাধনী সংস্থার সঙ্গে জড়িত। সোনম তখন সদ্য ‘কান’-এ যাওয়া শুরু করেছেন। সেই সময়ে ঐশ্বর্যাকে নিয়ে প্রশ্ন করলে তিনি নির্দ্বিধায় বলেছিলেন, ‘‘ঐশ্বর্যা আসলে আমাদের আগের প্রজন্মের আন্টি।’’ যখন সোনম ঐশ্বর্যাকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন, সেই সময়ে ঐশ্বর্যার বয়স ৩৬। সোনম তখন ২৫। বিস্তর বিতর্ক হয় সেটা নিয়ে। যদিও ঐশ্বর্যা কখনওই এই নিয়ে একটা শব্দও খরচ করেননি।


এই বিভাগের আরো খবর