গত কয়েকদিন ধরে জল্পনা, ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে। বিশেষ করে অম্বানীদের বিয়ের আসরে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়। এই বিচ্ছেদের জল্পনার মাঝেই বড় পদক্ষেপ করলেন অভিষেক। জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। আর জলসায় নয়। ঠিকানা বদল করছেন অভিষেক।
