রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

কটাক্ষ, সমালোচনা আর ছোঁবে না দেবলীনাকে

বিনোদন ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

দেবলীনা কুমার হাসিখুশি, ছটফটে, মিশুকে। নিয়মিত শরীরচর্চা করেন। নাচ তাঁর ভালবাসা, পড়াশোনাও নাচ নিয়ে। অভিনয় তাঁর নেশা। অভিনেত্রী এই ভাবমূর্তিতেই জনপ্রিয়। এটাই কি দেবলীনার প্রকৃত রূপ? হাসির আড়ালে কখনও কি তিনি চোখের জল লুকোন না? মনের সব কথা, ব্যথা সঠিক সময়ে সঠিক ভাবে প্রকাশ করতে পারেন?

৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনে নতুন দেবলীনা সামনে এলেন। জানালেন, অতি ‘বহির্মুখিতা’র পাশাপাশি তিনি একই ভাবে মনে মনে ‘চাপা’ স্বভাবের! “নিজের সব অনুভূতি প্রকাশ করতে পারি না। খুব কাছের মানুষের কাছেও পারি না। বলতে পারেন, ভয় থেকেই নিজেকে প্রকাশ করি না”, দাবি তাঁর।

এ দিন অভিনেত্রীর আরও একটি দিক উন্মোচিত। তিনি যথেষ্ট আধ্যাত্মিক, ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী। সে জন্যই তিনি পুজো-অর্চনা করেন। এবং মনকে শান্ত রাখার প্রয়োজন অনুভব করেন। যে কারণে ইদানীং মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করছেন। মনকে শান্ত রাখতে কিছু আধ্যাত্মিক বই তাই বেছে নিয়েছেন। দেবলীনা নিয়মিত গীতা, উপনিষদ পড়ছেন। এতে তিনি এতটাই উপকৃত যে, অনুরাগীদেরও উদ্দেশেও অনুরোধ জানিয়েছেন দিনের যে কোনও একটা সময়ে গীতা বা উপনিষদ পাঠ করার।


এই বিভাগের আরো খবর