‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন তিনি। দর্শকের মনে সংশয় ছিল, সামান্থা রুথ প্রভুর মতো কি লাস্যে তিনি মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গিয়েছেন শ্রীলীলা। সমাজমাধ্যম খুললেই শুধু তাঁরই ভিডিয়ো। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতেছিল দর্শক। তাই শ্রীলীলার উপরে ছিল প্রত্যাশার বোঝা। তবে ‘আইটেম সং’-এ তিনিও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছে দর্শক।

‘দোস্তানা ২’ নিয়ে কর্ণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল কার্তিকের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও, হঠাৎই এই ছবি থেকে বেরিয়ে যান কার্তিক। সেই ঘটনার পরে ফের একসঙ্গে কর্ণ ও কার্তিক। তাই ইতিমধ্যেই এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এ বার দেখার, এই ছবিতেই কি কার্তিকের বিপরীতে ‘কিসিক’ কন্যা শ্রীলীলাকে দেখা যাবে।